images

রাজধানী

মা-মেয়েকে হত্যার কারণ জানালেন গৃহকর্মী আয়েশার স্বামী

বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫ , ১১:২৭ এএম

ঢাকার মোহাম্মদপুরে শাহজাহান রোডের বাসায় নৃশংসভাবে মা ও মেয়েকে খুনের ঘটনায় গৃহকর্মী আয়েশাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার কারণ নিয়ে জানা গেছে, আয়েশার স্বামী রাব্বী দাবি করেছেন, তার স্ত্রী আয়েশা মনে করেছিল কিছু জিনিস চুরি করলে তাকে টাকা-পয়সা বা কিছু পাওয়া যাবে।

রাব্বীর ভাষ্য অনুযায়ী, আয়েশা ল্যাপটপ ও মোবাইল চুরি করার সময় তার মালিক লায়লা আফরোজ তাকে ধরে ফেলেন। এ সময় পেছন থেকে ধরার কারণে আয়েশা রেগে গিয়ে হাতে থাকা ছুরি দিয়ে লায়লা আফরোজকে আঘাত করে। পরে, লায়লা আফরোজের কন্যা নাফিসা এগিয়ে আসলে তাকে নিয়েও ছুরিকাঘাত চালায়।

মামলার তদন্তে জানা গেছে, গত সোমবার সকালে মোহাম্মদপুরের ওই বাসায় মা লায়লা আফরোজ (৪৮) ও তার মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজ (১৫) খুন হন। সিসিটিভি ফুটেজে দেখা যায়, ঘটনার দিন আয়েশা বোরকা পরে বাসায় ঢুকেন এবং স্কুল ড্রেস ও মাস্ক পরে বাসা থেকে বেরিয়ে যান।

গ্রেপ্তারের চার দিন আগে ওই গৃহকর্মী মোহাম্মদপুরের ওই ঠিকানায় কাজ শুরু করেছিলেন। পুলিশ মোহাম্মদপুর থানার ৯ সদস্যের একটি টিমের মাধ্যমে বুধবার দুপুরে নলছিটির কয়ার চর গ্রাম থেকে আয়েশাকে আটক করে।

আরও পড়ুন
rrrr

যেভাবে গৃহকর্মী আয়েশাকে পুলিশে ধরিয়ে দেন তার শাশুড়ি

মোহাম্মদপুর থানার ওসি মো. আব্দুল্লাহ আল মামুন জানান, আয়েশার বিরুদ্ধে মামলা হয়েছে এবং তদন্ত চলছে।

আরটিভি/এসকে