images

রাজধানী

লালবাগে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫ , ১০:৫২ পিএম

রাজধানীর লালবাগ থানার চৌরাস্তা বনফুল মিষ্টির দোকান এলাকায় ছুরিকাঘাতে মো. রিয়াদ (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত সোয়া ৮টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন আলী। 

রিয়াদকে হাসপাতালে নিয়ে আসা মো. সিনহা জানান, লালবাগ চৌরাস্তা বনফুল মিষ্টির দোকান এলাকায় ছুরিকাঘাতে গুরুতর আহত অবস্থায় পড়ে ছিলেন রিয়াদ। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন
Web_Image

গর্তে পড়া শিশু সাজিদ বেঁচে নেই

তিনি আরও জানান, নিহত রিয়াদের বাসা লালবাগ চৌরাস্তা ৮ নম্বর গলির ৪/৫ নম্বর বাসার আব্দুস সালামের সন্তান।

আরটিভি/এস