images

রাজধানী

মেট্রোরেল আজ ৪০ মিনিট বন্ধ থাকবে

মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫ , ০৮:৪৬ এএম

মহান বিজয় দিবসের দিন (১৬ ডিসেম্বর) প্যারাট্রুপারদের নিরাপত্তার স্বার্থে মেট্রোরেল চলাচল ৪০ মিনিট বন্ধ থাকবে।

মেট্রোরেল পরিচালনাকারী কোম্পানি ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এই তথ্য জানায়।

আরও পড়ুন
11

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

বিজ্ঞপ্তিতে ডিএমটিসিএল জানায়, মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর তেজগাঁও পুরাতন বিমানবন্দর এলাকায় প্যারাজাম্প অনুষ্ঠিত হবে। প্যারাট্রুপারদের নিরাপত্তার স্বার্থে ১৬ ডিসেম্বর বেলা ১১টা ৫০ মিনিট থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে।

আরও পড়ুন
Web-Image---Copy

সর্বসাধারণের শ্রদ্ধার জন্য খুলে দেওয়া হলো স্মৃতিসৌধ

যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে ডিএমটিসিএল।

আরটিভি/আরএ