images

রাজধানী

ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে

বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫ , ০৭:৫৫ এএম

প্রতিদিন ঢাকায় বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল ও সংগঠনের কোনো না কোনো কর্মসূচি থাকেই। তাই সকালে বের হওয়ার আগে কোথায় কোন কর্মসূচি, তা জেনে নেওয়া ভালো।

বুধবার (১৭ ডিসেম্বর) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।

প্রধান উপদেষ্টার কর্মসূচি

সকাল সাড়ে ১০টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস-২০২৫ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তৃতা করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

আরও পড়ুন
Web-Image6

ফেলানী অ্যাভিনিউয়ের নামফলক উন্মোচন 

বিএনপির কর্মসূচি
বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের মওলানা আকরাম খাঁ হলে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

আরটিভি/আইএম