images

রাজধানী

ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে

শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫ , ০৮:১০ এএম

প্রতিদিন ঢাকায় বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল ও সংগঠনের কোনো না কোনো কর্মসূচি থাকেই। তাই সকালে বের হওয়ার আগে কোথায় কোন কর্মসূচি, তা জেনে নেওয়া ভালো।

শনিবার (২০ ডিসেম্বর) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।

গণঅধিকার পরিষদের শোক র‍্যালি
বেলা ১১টায় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয় আলরাজি কমপ্লেক্সের সামনে থেকে ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে শোক র‍্যালি অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন।

নাগরিক সমাজের সংবাদ সম্মেলন
শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচারের দাবিতে এবং সংবাদমাধ্যমে ও সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর সন্ত্রাসী হাওলার প্রতিবাদে বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবে নাগরিক সমাজের সংবাদ সম্মেলন। 

আরও পড়ুন
Web-Image---Copy_20251111_130013698

হাদির জানাজা নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা

ফেরত আসবে নিহত ৬ সেনা সদস্যের মরদেহ
বেলা ১১টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সুদানের আবেইতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে সন্ত্রাসী হামলায় নিহত বাংলাদেশ সেনাবাহিনীর ৬ বীর সদস্যের মরদেহ আসবে।

শহীদ শরিফ ওসমান হাদির জানাজা
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির জানাজা বেলা ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। জানাজায় যারা অংশ নিতে আসবেন তারা কোনো প্রকার ব‍্যাগ বা ভারি বস্তু বহন না করার জন‍্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। একইসঙ্গে সংসদ ভবন ও এর আশপাশের এলাকায় ড্রোন উড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

আরটিভি/আইএম