images

রাজধানী

ঢাকায় লেক ও ডোবা থেকে দু’জনের মরদেহ উদ্ধার

মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ , ০৯:০৮ পিএম

রাজধানী থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি। বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ এর মধ্যে হবে। 

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। 

পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শামছুর রহমান বলেন, দুপুর ২টার দিকে ১২ নম্বর সেকশন ঝিলপাড় এলাকার ডোবা থেকে অজ্ঞাত এক পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি মর্গে পাঠানো হয়েছে। 

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা, তাকে হত্যা করে ডোবায় ফেলে রাখা হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। 

আরও পড়ুন
Web-Image

ঢাকায় বাসায় ঢুকে জামায়াত নেতাকে হত্যা

এসআই বলেন, নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে।

অপরদিকে, তুরাগ থানাধীন একটি লেক থেকে একই দিন দুপুরে আরেকজন পুরুষের ভাসমান মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন তুরাগ থানার উপ-পরিদর্শক (এসআই) সমর রায়। 

তিনি বলেন, মরদেহটি পঁচে যাওয়ায় সিআইডির ক্রাইম সিন ফিঙ্গার প্রিন্টে তার পরিচয় নিশ্চিত করতে পারেনি। তার পরনে কোন কাপড়-চোপড় ছিল না।

আরটিভি/আইএম