images

রাজধানী

ঢাকায় বিদেশি পিস্তলসহ আটক ১

বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬ , ১১:৪২ এএম

রাজধানীতে বিদেশি পিস্তলসহ ইউনুস (৪০) নামে একজনকে আটক করেছে যৌথ বাহিনী।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) গভীর রাতে পল্লবী থানাধীন বাউনিয়া বাঁধ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। 

আরও পড়ুন
Web-Image8

ঢাকায় কাভার্ডভ্যান চাপায় প্রাণ গেল রিকশাচালকের

জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে বাউনিয়া বাঁধ এলাকায় অভিযান চালায় যৌথ বাহিনীর একটি দল। এ সময় ইউনুস নামে এক ব্যক্তিকে আটক করা হয়। ওই ব্যক্তির কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিনটি অ্যামুনিশন জব্দ করা হয়।

আরটিভি/আইএম