images

রাজধানী

ঢাকায় যৌথ অভিযান, গ্রেপ্তার ২

বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬ , ০৩:৪৩ পিএম

রাজধানীর বনশ্রী এলাকা থেকে সেনাবাহিনীর যৌথ অভিযানে অস্ত্র, এমুনিশন, মাদক, নগদ অর্থ ও অন্যান্য সরঞ্জামাদিসহ ২ জন গ্রেপ্তার হয়েছেন।

বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করা এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়েছে, বুধবার (১৪ জানুয়ারি) সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সাকিবুর রহমান (৩৪) মো. সাইদুল (৩৬) নামের দুইজন ব্যক্তিকে ১টি পিস্তল, ১টি রিভলবার, ৩টি ম্যাগাজিন, ২২১ রাউন্ড এমুনিশন, ১০টি দেশীয় অস্ত্র, ৫৭৯ পিস ইয়াবা, ৭১ গ্রাম কোকেন, ১০৬ গ্রাম হেরোইন, নগদ অর্থ ও অন্যান্য সরঞ্জামাদিসহ গ্রেপ্তার করে।

আরও পড়ুন
Web-Image15

ঢাকায় তালিকাভুক্ত সন্ত্রাসী হেলাল গ্রেপ্তার

আরও বলা হয়েছে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অপরাধমূলক কর্মকাণ্ডের যেকোনো তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা যেকোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিকট প্রদান করুন।

আরটিভি/এস