images

রাজধানী

ঢাকায় বাসা থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, যা জানা যাচ্ছে

রোববার, ১৮ জানুয়ারি ২০২৬ , ১১:০৫ এএম

রাজধানী থেকে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। 

রোববার (১৮ জানুয়ারি) সকাল পৌনে ৭টার দিকে হাতিরঝিল থানাধীন বড় মগবাজার এলাকার একটি বাসা থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত শম্পা আক্তার (২৬) তার স্বামী সুমন মিয়ার সঙ্গে বড় মগবাজারের একটি বাসায় ভাড়া থাকতেন।

বিষয়টি নিশ্চিত করে হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রেজোয়ান বাবু গণমাধ্যমকে বলেন, আমরা খবর পেয়ে সকালের দিকে বড় মগবাজার একটি বাসার সাত তলা ভবনের ছয়তলায় একটি রুমে ঝুলন্ত অবস্থায় ওই নারীর অচেতন দেহ উদ্ধার করি। পরে পরিবারের সহায়তায় ওই নারীকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন
Web-Image7

দ্রুতগতির ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এক পথশিশুর

তিনি আরও বলেন, আমরা পরিবারে কাছে থেকে জানতে পারি পারিবারিক কলহের জেরে নিজ রুমে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেন ওই নারী। তবুও মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। 

এসআই বলেন, এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

আরটিভি/আইএম