images

রাজধানী

ঢাকায় ফুটপাত থেকে নবজাতকের মরদেহ উদ্ধার 

রোববার, ১৮ জানুয়ারি ২০২৬ , ১২:৫০ পিএম

রাজধানীর শ্যামপুর এলাকার ফুটপাত থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) মধ্যরাতে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করে শ্যামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ইকবাল সুমন গণমাধ্যমকে বলেন, ঢালকানগর এলাকায় ময়লার স্তূপ থেকে কাপড় দিয়ে মোড়ানো অবস্থায় ওই নবজাতককে মৃত অবস্থায় পাওয়া যায়।

আরও পড়ুন
Web-Image13

ঢাকায় নারীর গলাকাটা মরদেহ উদ্ধার

তিনি আরও বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

আরটিভি/আইএম