images

রাজধানী

ঢাকায় দুই বাসের মা‌ঝে চাপা পড়ে ‌যুবক নিহত

বুধবার, ২১ জানুয়ারি ২০২৬ , ০৫:৪১ পিএম

আরটিভি নিউজ 

রাজধানী ঢাকার পল্টনে দুই বাসের মাঝে চাপা পড়ে মো. ইলিয়াস হোসেন (২৫) নামে এক যুবক নিহত হ‌য়ে‌ছেন।

মঙ্গলবার (২০ জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে পল্টনের খদ্দর মার্কেটের সামনে আজমেরী ও ভিক্টর পরিবহনের বাসের পাশাপাশি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবক ভিক্টর পরিবহনের চালকের সহকারী ছিলেন। 

এ ঘটনায় দুই বাসের চালক পল্টন থানা পুলিশের হেফাজতে আছেন। ইলিয়াস হোসেনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক। 

আরও পড়ুন
abu-syed

বিএনপিতে যোগ দিলেন আ.লীগের সাবেক তথ্য প্রতিমন্ত্রী

নিহতের বোন রোকসানা আক্তার বলেন, ইলিয়াস ভিক্টর পরিবহনে চালকের সহকারী হিসেবে কাজ করতো। আমরা জানতে পারি, পল্টনের খদ্দর মার্কেটের সামনে দুই বাসের মধ্যখানে চাপা পড়ে গুরুতর আহত হয় সে। পরে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি আমরা সংশ্লিষ্ট থানাকে জানিয়েছি।

আরটিভি/এসএইচএম