images

রাজধানী

৩০০ ফিটে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন যুবদল নেতা

সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬ , ০৯:২১ এএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল ৩০০ ফিট সড়কে দুর্ঘটনায় আনোয়ার হোসেন নামে এক যুবদল নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।

রোববার (৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে পূর্বাচলের সড়কটির ল্যাংকার মাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত আনোয়ার হোসেন রূপগঞ্জ উপজেলার জাঙ্গীর এলাকার কুদরত আলীর ছেলে। তিনি রূপগঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি ছিলেন। দুর্ঘটনায় গুরুতর আহত অপর মোটরসাইকেল আরোহী মাহমুদ হাসান একই এলাকার বাসিন্দা।

আরও পড়ুন
Lcopy

মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় পিকআপের চালক ও হেলপার নিহত


 
জানা গেছে, কাঞ্চন সেতুর দিকে যাওয়ার সময় মোটরসাইকেলটি বেপরোয়া গতিতে চলছিল। এক পর্যায়ে পূর্বাচল ৩০০ ফিট সড়কের ল্যাংকার মাজার এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পেছন দিক থেকে একটি চলন্ত ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। এতে মোটরসাইকেল থেকে দুই আরোহী সড়কে ছিটকে পড়েন।
 
পূর্বাচল পুলিশ ফাড়ির ইনচার্জ হারুনুর রশিদ জানান, ঘটনাস্থলেই যুবদল নেতা আনোয়ার হোসেনের মৃত্যু হয়। অপর আরোহী মাহমুদ হাসান গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে এবং আহত অবস্থায় মাহমুদ হাসানকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে পাঠায়। 
 
দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান পূর্বাচল পুলিশ ফাঁড়ির ইনচার্জ হারুনুর রশিদ।

আরটিভি/এসআর