images

রাজধানী

পূর্বাচলের নীলা মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড

বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬ , ১১:১৪ এএম

রূপগঞ্জের পূর্বাচল উপশহরের নীলা মার্কেটে বুধবার (১১ ফেব্রুয়ারি) ভোরে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এতে অন্তত পাঁচটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

স্থানীয় সূত্র ও ফায়ার সার্ভিস জানায়, ভোরে স্থানীয়রা একটি দোকানে আগুন দেখতে পান। মুহূর্তের মধ্যেই আগুন লেলিহান শিখা হয়ে ছড়িয়ে পড়ে আশেপাশের দোকানগুলোতে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

পূর্বাচল ফায়ার সার্ভিস স্টেশন ম্যানেজার আতিকুল ইসলাম জানান, ভোর সোয়া ৫টার দিকে আগুনের বিষয়টি নিশ্চিত করা যায়। ফায়ার সার্ভিসের পাশাপাশি পূর্বাচল আর্মি ক্যাম্প ও রূপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে সহায়তা করে।

তিনি আরও বলেন, আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো নির্ধারণ করা যায়নি। তদন্ত শেষে সঠিক তথ্য জানানো হবে।

আরটিভি/এসকে