images

রাজধানী

ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে

বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬ , ০৮:০৯ এএম

প্রতিদিন ঢাকায় বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল ও সংগঠনের কোনো না কোনো কর্মসূচি থাকেই। তাই সকালে বের হওয়ার আগে কোথায় কোন কর্মসূচি, তা জেনে নেওয়া ভালো।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।

প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদ
প্রধানমন্ত্রী তারেক রহমান ও মন্ত্রিপরিষদের সদস্যরা বেলা ১১টায় সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। দুপুর সোয়া ১২টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানাবেন এবং জিয়ারত করবেন।

আরও পড়ুন
20

তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ দিয়ে গেজেট প্রকাশ

বিকেল ৩টায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বাংলাদেশ সচিবালয়ে নতুন মন্ত্রিপরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে সরকারি টেলিভিশন বিটিভি। বিকেল ৪টায় প্রধানমন্ত্রী তারেক রহমান সব মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।

রমজান র‌্যালি ও সাংস্কৃতিক সন্ধ্যা
গত বছরের মতো এবার পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে সাইমুম শিল্পীগোষ্ঠী রমজান র‍্যালি ও রমজানের গান নিয়ে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছে। এ আয়োজনে বাংলাদেশের মুসলমানদের রমজানকে স্বাগত জানানোর ঐতিহ্যবাহী সংস্কৃতি উপস্থাপন করা হবে।

আরটিভি/আইএম