images

রাজধানী

যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না রোববার

শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬ , ০৫:৩৭ পিএম

রক্ষণাবেক্ষণ কাজের জন্য রোববার (২২ ফেব্রুয়ারি) ৬ ঘণ্টা দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

শনিবার (২১ ফেব্রুয়ারি) এক বার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়, জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য রোববার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মোট ৬ ঘণ্টা আশুগঞ্জ উপজেলার আওতাধীন এলাকার সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ সম্পূর্ণরূপে বন্ধ থাকবে।

আরও পড়ুন
Web-Image---Copy

এক হাতে ইফতার, অন্য হাতের ইশারায় ট্রাফিক নিয়ন্ত্রণ

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।

আরটিভি/এমএইচজে