images

রাজধানী

যেসব এলাকায় আজ ৫ ঘণ্টা গ্যাসের স্বল্পচাপ থাকবে

সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬ , ০৮:০২ এএম

পাইপলাইন প্রতিস্থাপন কাজের জন্য আজ সকাল থেকে টানা ৫ ঘণ্টা রাজধানীর কিছু এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে।

রোববার (২২ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। 

এতে বলা হয়, পশ্চিম যাত্রাবাড়ীর শহীদ ফারুখ সড়ক এবং রমজান ভাইয়ের গলি (নিজআর্ট) এলাকায় বিদ্যমান পাইপলাইন প্রতিস্থাপন করা হবে। এই কাজ সুষ্ঠুভাবে সম্পাদন করার জন্য সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত মোট ৫ ঘণ্টা উল্লিখিত এলাকায় সব শ্রেণির গ্রাহক প্রান্তে গ্যাসের স্বল্প চাপ বিরাজ করবে। 

আরও পড়ুন
Web-Image6

ঢাকায় থানা ঘেরাও করে বিক্ষোভ

গ্রাহকদের সাময়িক এমন অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

আরটিভি/আইএম