সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬ , ০৮:৩০ এএম
প্রতিদিন ঢাকায় বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল ও সংগঠনের কোনো না কোনো কর্মসূচি থাকেই। তাই সকালে বের হওয়ার আগে কোথায় কোন কর্মসূচি, তা জেনে নেওয়া ভালো।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।
মির্জা ফখরুলের কর্মসূচি
বেলা ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় অফিসে যাবেন দলটির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মোবাইল কোর্ট পরিচালনা
কারওয়ান বাজার এলাকায় বাজার মূল্য পর্যবেক্ষণ, মনিটরিং ও নিয়ন্ত্রণ বিষয়ক মোবাইল কোর্ট পরিচালনা করবেন র্যাব হেডকোয়ার্টারের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভোক্তা অধিপ্তরের ম্যাজিস্ট্রেট। এ বিষয়ে দুপুর ১২টায় র্যাবের মিডিয়া গলিতে ব্রিফ করবে র্যাব-২।
ধর্ম উপদেষ্টার কর্মসূচি
ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) পবিত্র মাহে রমযান উপলক্ষে মাসব্যাপী ইসলামী বইমেলার শুভ উদ্বোধন করবেন। বায়তুল মুকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে বিকেল ৩টায় ইসলামী বইমেলার উপদ্বোধন করা হবে।
আরটিভি/আইএম