images

রাজধানী

ঢাকায় বিএনপি নেতা গুলিবিদ্ধ

সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬ , ১২:০২ পিএম

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে শফিকুর রহমান (৫৫) নামে এক ব্যবসায়ী ও বিএনপি নেতা গুলিবিদ্ধ হয়েছেন। 

রোববার (২২ ফেব্রুয়ারি) রাত সাড়ে নয়টার দিকে বসুন্ধরা শপিং কমপ্লেক্সের বিপরীত পাশে জুতার মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

আহত শফিকুর রহমাকে হাসপাতালে নিয়ে যান জুতার দোকানদার মনির হোসেন। তিনি জানান, শফিকুর রহমান কলাবাগান থানা ১৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক। এ ছাড়া তিনি ওই এলাকার ফুটপাতে জুতার দোকানে জুতা সরবরাহ করেন।

আরও পড়ুন
Web-Image12

ঢাকায় গণপিটুনিতে যুবক নিহত

ব্যবসায়ীরা জানান, কয়েকদিন ধরেই স্থানীয় কয়েকজন চাঁদাবাজ শফিকুর রহমানের কাছে চাঁদা দাবি করছিল। সেই চাঁদাবাজরাই তাকে ওই এলাকায় হাতেনাতে পেয়ে তার কাছে চাঁদা দাবি করে এবং তাদের ফোন কেন ধরে না; তা জানতে চায়। এক পর্যায়ে তারা শফিকুরকে গুলি করে সেখান থেকে পালিয়ে যায়। পরবর্তীতে আহত শফিকুর রহমানকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। তার বাম হাতের তালু গুলিবিদ্ধ হয়েছে। 

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক গণমাধ্যমকে বলেন, শফিকুর রহমানকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার বাম হাতে তালুতে জখম রয়েছে। ঘটনাটি কলাবাগান থানা পুলিশ তদন্ত করছে।

আরটিভি/আইএম