বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ , ০৫:২৮ পিএম
দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন অঞ্চল-৫-এর ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে ডিএনসিসির সচিব মুহাম্মদ আসাদুজ্জামানের স্বাক্ষরে এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়।
ডিএনসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অঞ্চল-৫-এর মোহাম্মদপুর এলাকায় চলমান সড়ক নির্মাণ ও সংস্কারকাজ পরিদর্শনের সময় বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত হওয়ায় ডিএনসিসি কর্মচারী চাকরি বিধিমালা অনুযায়ী দায়িত্ব পালনে অবহেলা, অসদাচরণ ও অদক্ষতার অভিযোগে সংশ্লিষ্ট প্রকৌশলীর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
এর আগে, গত ২৫ ফেব্রুয়ারি শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ মোহাম্মদপুর এলাকার বিভিন্ন সড়ক নির্মাণ ও সংস্কারকাজ পরিদর্শন করেন। পরিদর্শনকালে কাজের বিভিন্ন স্থানে ফাটল, নিচের দিকে ধসে পড়া এবং অন্যান্য ত্রুটি চোখে পড়লে তিনি অসন্তোষ প্রকাশ করেন।
আরটিভি/এসকে