শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ , ০১:০৪ পিএম
রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পাশ থেকে দুটি কাটা হাত এবং কাকরাইলের স্কাউট ভবনের পাশ থেকে একটি কাটা পা উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে পা এবং শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে কাটা দুই হাত উদ্ধার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে পল্টন থানার অফিসার ইনচার্জ মো. মোস্তফা কামাল খান গণমাধ্যমকে বলেন, বায়তুল মোকাররমের দক্ষিণ ও উত্তর গেটের মাঝামাঝি এলাকার রাস্তায় বিচ্ছিন্ন দুই হাত পাওয়া যায়। এ ছাড়া স্কাউট ভবনের সামনের রাস্তা থেকে উদ্ধার করা হয় একটি বিচ্ছিন্ন পা।
তিনি আরও বলেন, পরবর্তীতে হাতের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে জানা যায়, ওবায়দুল্লাহ নামে এক ব্যক্তির দেহের অংশ এই হাত ও পা। তার বাড়ি নরসিংদী শিবপুর উপজেলায়। দেহের অংশ বিশেষ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। দেহের বাকি অংশ উদ্ধারের চেষ্টা চলছে।
আরটিভি/আইএম