images

রাজধানী

ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে

রোববার, ০১ মার্চ ২০২৬ , ০৮:৪৮ এএম

প্রতিদিন ঢাকায় বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল ও সংগঠনের কোনো না কোনো কর্মসূচি থাকেই। তাই সকালে বের হওয়ার আগে কোথায় কোন কর্মসূচি, তা জেনে নেওয়া ভালো।

রোববার (১ মার্চ) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর কর্মসূচি
দুপুর ২টায় কড়াইল বস্তি পরিদর্শনে যাবেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম ও ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর কর্মসূচি
বিকেল ৩টায় লা মেরেডিয়ান হোটেলে ‘আরাফাত রহমান কোকো মেমোরিয়াল অ্যাওয়ার্ড ২০২৬’-এর সম্মাননা ও আর্থিক অনুদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

আরও পড়ুন
Web-Image13

মশা নিধনে ডিএসসিসির ১০ দিনের ‘ক্র্যাশ প্রোগ্রাম’ শুরু রোববার

জাপার কর্মসূচি
বিকেল ৩টায় কাকরাইলে ইনস্টিটিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। এছাড়াও মহাসচিব শামীম হায়দার পাটোয়ারীসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন। 

জাতীয় যুবশক্তির কর্মসূচি
ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশনে ইফতার ও আলোচনা সভার আয়োজন করেছে জাতীয় যুবশক্তি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি। প্রধান বক্তা হিসেবে থাকবেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপি। সভাপতিত্ব করবেন জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম। 

আরটিভি/আইএম