images

রাজধানী

থানা থেকে লুট করা অস্ত্র দিয়ে গুলি করা হয় মাদকদ্রব্যের পরিদর্শককে

বুধবার, ০৪ মার্চ ২০২৬ , ০৩:৪৫ পিএম

থানা থেকে লুট করা অস্ত্র দিয়ে মাদকদ্রব্যের পরিদর্শক ছিদ্দিকুর রহমানকে গুলি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তারের পর এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।

বুধবার (৪ মার্চ) সংবাদ সম্মেলনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ওয়ারি বিভাগ উপপুলিশ কমিশনার মল্লিক আহসান উদ্দীন সামি বলেন, তারা মূলত মাদক সেবন করতে সেখানে গিয়েছিল। পরে মাদকদ্রব্যের কর্মকর্তারা তাদের চ্যালেঞ্জ করলে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে তারা।

গত এক সপ্তাহে নানা অভিযোগে ওয়ারী এলাকার ৩০০ জনকে গ্রেপ্তার করার কথাও জানান মল্লিক আহসান উদ্দীন সামি।

গত ২ মার্চ ওয়ারীর সায়েদাবাদ এলাকায় মাদকের পরিদর্শক ছিদ্দিকুর রহমানের পায়ে গুলি করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। পরে সিসি ফুটেজ ও তথ্য উপাত্ত বিশ্লেষণ করে এ ঘটনায় জড়িত তিন সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে পুলিশের লুট হওয়া ১ টি অস্ত্রসহ মোট ৩ টি অস্ত্র এবং ২৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. ফজলুল হক খান গণমাধ্যমকে বলেন, অভিযানের সময় অজ্ঞাতপরিচয় সন্ত্রাসী মাদক কারবারি ছিদ্দিকুর রহমানের বাম পায়ে গুলি করে পালিয়ে যায়। এতে তিনি আহত হন।

মাসুম নামে এক মাদক কারবারি এই গুলি করেছে বলেও জানান তিনি।

আরও পড়ুন
Web-Image14

মাদক কারবারিকে জাপটে ধরেন নারকোটিক্স কর্মকর্তা, এরপর যা ঘটল

ছিদ্দিকুর রহমানকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে। তিনি জরুরি বিভাগে চিকিৎসাধীন বলে জানিয়েছেন ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক ফারুক।

ঢামেকের জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, তার বাম পায়ে গুলি লেগেছে। তবে গুলিটি অন্য পাশ দিয়ে বেরিয়ে গেছে। তার অবস্থা আশঙ্কামুক্ত।

আরটিভি/এমএইচজে