images

রাজধানী

রিকশায় থাকা তরুণীর কানের দুল ছিঁড়ে উধাও ছিনতাইকারী

সোমবার, ০৯ মার্চ ২০২৬ , ১১:১৭ এএম

রাজধানীতে চলন্ত রিকশায় বসা এক তরুণীর কান থেকে সোনার দুল ছিঁড়ে নেওয়ার ঘটনা ঘটেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এ সম্পর্কিত একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। রোববার (৮ মার্চ) সন্ধ্যার দিকে ধানমন্ডি ৩ নম্বর রোডে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, রোববার সন্ধ্যায় তিন তরুণী একটি রিকশায় করে ধানমন্ডি এলাকা দিয়ে যাচ্ছিলেন। রিকশাটি ৩ নম্বর রোডে পৌঁছালে হঠাৎ এক ছিনতাইকারী চলন্ত রিকশার কাছে এসে এক তরুণীর কান থেকে সোনার দুল হ্যাঁচকা টান দিয়ে ছিঁড়ে নেয়। মুহূর্তের মধ্যেই ছিনতাইকারী দুলটি নিয়ে দ্রুত পালিয়ে যায়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরা ভিডিওতে দেখা গেছে, হঠাৎ ঘটে যাওয়া এই ঘটনায় তরুণীরা আতঙ্কিত হয়ে পড়েন।

আরটিভি/এসকে