images

রাজধানী

সাড়াশব্দ না পেয়ে হোটেলের কর্মীরা ডাকাডাকি করে ফয়সালকে, এরপর যা ঘটল

বুধবার, ১১ মার্চ ২০২৬ , ০৯:১৬ এএম

রাজধানীতে একটি আবাসিক হোটেল থেকে ফয়সাল গনি (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

মঙ্গলবার (১০ মার্চ) বিকেল ৪টার দিকে বড় মগবাজারের তিন তারা আবাসিক হোটেল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

বিষয়টি নিশ্চিত করে হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামান গণমাধ্যমকে বলেন, মৃত ফয়সাল গনির বাড়ি ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ড থানার আদর্শ আনন্দলইয়া গ্রামে। তার বাবার নাম মো. ওসমান গনি। 

আরও পড়ুন
DMP

ঢাকায় ৪৭টি মাথার খুলি, হাড়-কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ৪ 

তিনি আরও বলেন, ফয়সাল গনি গত ৮ মার্চ মগবাজারের তিন তারা হোটেলের ২২৪ নম্বর কক্ষে ওঠেন। আজকে (১০ মার্চ) তার রুম ছাড়ার কথা ছিল। বিকেল পৌনে ৪টার দিকে হোটেল কর্তৃপক্ষ রুমে ধাক্কাধাক্কি করে কোনো সাড়াশব্দ পায়নি। এরপর থানায় সংবাদ দেয়। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

এসআই বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসুস্থজনিত কারণে তার মৃত্যু হতে পারে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।