images

রাজধানী

হঠাৎ অভিযানে গিয়ে হাসপাতাল সিলগালা করার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

সোমবার, ২৩ মার্চ ২০২৬ , ০৯:১৯ পিএম

রাজধানীর কলেজ গেট এলাকায় অবস্থিত ‘ডক্টরস কেয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক’ সিলগালা করার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল।

সোমবার (২৩ মার্চ) বিকেলে হাসপাতালটিতে আকস্মিক অভিযান চালিয়ে নানা অনিয়ম ও ভুয়া চিকিৎসককে দিয়ে অস্ত্রোপচারের অভিযোগ এ নির্দেশ দেন তিনি।

এ সময় হাসপাতালটিতে ভর্তি রোগীদের নিরাপত্তার কথা বিবেচনা করে দ্রুত অন্য হাসপাতালে স্থানান্তরের ব্যবস্থা করা হয়।

পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালটির বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং ভর্তি রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলেন। এ সময় কয়েকজন ভুক্তভোগী মন্ত্রীর উপস্থিতির খবর পেয়ে হাসপাতালে এসে উপস্থিত হয়ে হাসপাতালটির বিরুদ্ধে নানা প্রতারণার অভিযোগ তোলেন।

আরও পড়ুন
Web-Image---Copy

৩ দিন পর খুলেছে ওয়াসার এটিএম বুথ

তারা অভিযোগ করেন, চিকিৎসার নামে প্রতারণার শিকার হয়েছেন। অভিযোগের ভিত্তিতে মন্ত্রী হাসপাতালটি সিলগালা করার নির্দেশ দেন।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া এবং বেসরকারি স্বাস্থ্যসেবায় অনিয়ম ঠেকাতে তদারকি আরও জোরদার করা হবে।

ভুক্তভোগীদের অভিযোগ এবং হাসপাতালের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, পুরো হাসপাতালটি একটি অসাধু চক্রের মাধ্যমে পরিচালিত হচ্ছে। আগামীকাল (মঙ্গলবার) থেকে শ্যামলী ও আসাদগেট এলাকার সব বেসরকারি হাসপাতালে বিশেষ অভিযান চালানো হবে।

আরটিভি/এমএইচজে