শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬ , ০৮:৩৭ পিএম
রাজধানীর খিলগাঁওয়ের তিলপাপাড়া এলাকায় সন্তানকে হত্যার পর মা আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (৩ এপ্রিল) ডিএমপির মতিঝিল বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, খবর পেয়ে খিলগাঁও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।
প্রাথমিকভাবে জানা গেছে, পারিবারিক কলহের জেরে মা তার শিশুসন্তানকে হত্যার পর নিজে আত্মহত্যা করেছেন। নিহত নারীর সঙ্গে তার সিএনজিচালিত অটোরিকশাচালক স্বামীর দাম্পত্য কলহ ছিল। সেই বিরোধ থেকেই এই মর্মান্তিক ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ সূত্রে জানা গেছে, দুপুর ২টা থেকে ৪টার মধ্যে খিলগাঁও তারাবাগ ২ নং গলির পান্না বিল্ডিংয়ের তৃতীয় তলায় এই ঘটনা ঘটে। ওই নারীর নাম নার্গিস বেগম (৩৭)। তার বাবার নাম স্বপন মিয়া। আর নার্গিসের নিহত সন্তানের নাম মাহিম (৫)।
আরটিভি/এমএইচজে