images

রাজধানী

ঢাকায় যুবদল নেতাকে গুলি

শনিবার, ০৪ এপ্রিল ২০২৬ , ০৯:৩৭ এএম

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে এক যুবদল নেতা গুরুতর আহত হয়েছেন। 

শুক্রবার (৩ এপ্রিল) রাত পৌনে ৯টার দিকে কোতোয়ালি থানার নয়াবাজার পার্ক এলাকায় এ ঘটনা ঘটে।

আহত রাসেল (৩১) কোতোয়ালি থানা যুবদলের সদস্য এবং শ্যামপুর আরসিং গেট এলাকার মোহাম্মদ আলীর ছেলে। 

হাসপাতালে রাসেলের বন্ধু রিপন দাস বলেন, রাতে নয়াবাজার পার্ক এলাকায় অবস্থানকালে একদল দুর্বৃত্ত রাসেলকে লক্ষ্য করে গুলি ছোড়ে। একটি গুলি তার বুকের বাম পাশে বিদ্ধ হয়। ঘটনার পরপরই হামলাকারীরা পালিয়ে যায়।

আরও পড়ুন
Web-Image---Copy

রাজধানীতে শিশুসন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা

তিনি আরও বলেন, এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ধানমন্ডির পপুলার হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক গণমাধ্যমকে বলেন, রাতে নয়াবাজার এলাকা থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক যুবক হাসপাতালে এসেছিলেন। তার বুকের বাম পাশে গুলির আঘাত ছিল। স্বজনেরা প্রাথমিক চিকিৎসার পর তাকে উন্নত চিকিৎসার জন্য একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেছেন।

আরটিভি/আইএম