images

রাজধানী

গভীর রাতে ঢাকার সড়কে প্রাণ গেল দুজনের

শনিবার, ০৪ এপ্রিল ২০২৬ , ১১:০২ এএম

রাজধানীতে ট্রাকের ধাক্কায় রিকশাচালক ও ওই রিকশায় থাকা এক আরোহী নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা না গেলেও তাদের বয়স আনুমানিক ৫০ ও ৫২ বছর।

শুক্রবার (৩ এপ্রিল) দিবাগত রাত আড়াইটার দিকে যাত্রাবাড়ীর মীর হাজিরবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে দ্রুত তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হৃদয় নামে এক পথচারী ওই দুইজনকে হাসপাতালে নিয়ে যান।  তিনি বলেন, দক্ষিণ যাত্রাবাড়ীর মীর হাজিরবাগ এলাকায় দ্রুতগামী একটি ট্রাক এক রিকশাকে ধাক্কা দেয়। এতে রিকশা আরোহী ও রিকশাচালক গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন
Lpy

খাটে ছেলের মরদেহ, ফ্যানে ঝুলছিলেন মা

তিনি আরও বলেন, নিহত দুজনের পরিচয় আমরা জানতে পারিনি।

এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক গণমাধ্যমকে বলেন, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে। 

তিনি আরও বলেন, এ ঘটনায় ঘাতক ট্রাকটি জব্দ ও চালককে আটক করা হয়েছে।

আরটিভি/আইএম