images

রাজধানী

এফওয়াইপির আয়োজনে ‘পালস বাংলাদেশ কনফারেন্স’ অনুষ্ঠিত 

রোববার, ০৫ এপ্রিল ২০২৬ , ০৭:৩৪ পিএম

রাজধানীতে তরুণ চিকিৎসকদের অংশগ্রহণে ‘পালস বাংলাদেশ কনফারেন্স’ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৫ এপ্রিল) বিকেলে খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) কমপ্লেক্সে ফোরাম ফর ইয়াং প্রফেশনালস (এফওয়াইপি) আয়োজিত এ সম্মেলনে স্বাস্থ্যখাতে ডিজিটাল রূপান্তর ও উদ্ভাবনের ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির প্রধান উপদেষ্টা মো. রাশেদ উল হক সরকার এবং কনসেপ্ট নোট উপস্থাপন করেন এফওয়াইপির কার্যনির্বাহী সদস্য আপন জহির।

সম্মেলনে দেশের বিভিন্ন পর্যায়ের চিকিৎসক, শিক্ষাবিদ ও তরুণ পেশাজীবীরা অংশ নেন।

বক্তারা বলেন, বাংলাদেশের স্বাস্থ্যখাত বর্তমানে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের পর্যায়ে রয়েছে। এ সময় তরুণ চিকিৎসকরাই প্রযুক্তি ও ক্লিনিক্যাল দক্ষতার সমন্বয়ে আধুনিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

আরও পড়ুন
Web-Image15

ঢাকায় ৬ষ্ঠ ইয়াং সায়েন্টিস্ট কংগ্রেস শুরু

আলোচনায় অংশ নেন রাজশাহী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. আমিনুল হাসান, ঢাকা মেডিকেল কলেজের সহকারী রেজিস্ট্রার ডা. মাশরুর সাকলায়েন, হাবিবুল্লাহ বাহার কলেজের প্রভাষক জান্নাতুল ইলমি সূচনা, মাসউডস কনসালটেন্সির ম্যানেজিং ডিরেক্টর সরকার মাসুদ হাসান। 

অনুষ্ঠান সঞ্চালনা করেন এফওআইপির নির্বাহী সদস্য মো. আবদুল্লাহ হামিম।

ডা. আমিনুল হাসান বলেন, প্রথাগত চিকিৎসার পাশাপাশি প্রযুক্তিনির্ভর পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে একটি কার্যকর স্বাস্থ্যসেবা কাঠামো গড়ে তোলা সম্ভব।

অন্যদিকে জান্নাতুল ইলমি সূচনা বলেন, মানসিক স্বাস্থ্য গুরুত্বপূর্ণ কারণ এটি চিন্তাভাবনা, আচরণ এবং আবেগকে প্রভাবিত করে। মানসিক এবং মানসিকভাবে সুস্থ থাকা জীবনের দৈনন্দিন ক্রিয়াকলাপে উৎপাদনশীলতা এবং কার্যকারিতা বাড়াতে পারে। তাই শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্যের বিষয়টি সমান গুরুত্ব দিয়ে বিবেচনা করা জরুরি।

আরটিভি/এমএইচজে