images

রাজধানী

ঢামেকে চিকিৎসকদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, জরুরি বিভাগ বন্ধ

বুধবার, ০৮ এপ্রিল ২০২৬ , ০৮:৩৪ পিএম

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে হাসপাতালের জরুরি বিভাগ।

বুধবার (৮ এপ্রিল) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল প্রাঙ্গণে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ওষুধ পরিবর্তনকে কেন্দ্র করে ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে কথা কাটাকাটি হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থীর। একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয়পক্ষ। এতে বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের মধ্যে কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। 

আরও পড়ুন
Web-Image---Copy

সায়েদাবাদ বাস টার্মিনালে ২৪০ অবৈধ কাউন্টার উচ্ছেদ

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক বলেন, ওষুধ কেনাকে কেন্দ্র করে চিকিৎসকদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের হাতাহাতির ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সন্ধ্যা পর্যন্ত হাসপাতাল এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছিল। চিকিৎসক নেতারা জানিয়েছেন, দায়িত্বরত অবস্থায় চিকিৎসকদের ওপর হামলার সুষ্ঠু বিচার এবং কর্মস্থলের শতভাগ নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা জরুরি সেবা চালু করবেন না। অন্যদিকে, বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনার চেষ্টা চলছে।

আরটিভি/এমআই