বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬ , ০৭:৪২ পিএম
রাজধানী ঢাকার তুরাগে রানাভোলা এলাকায় একটি বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে ৫টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ।
এর আগে, সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে স্থানীয় আব্দুর রহমান হাই স্কুলের পাশে অবস্থিত বস্তিটিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পাঁচটি ইউনিট পাঠানো হয় এবং এবং তারা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। সেইসঙ্গে হতাহত হওয়ারও কোনো খবর পাওয়া যায়নি এখন পর্যন্ত।
আরটিভি/এসএইচএম