images

রাজধানী

অটোরিকশা ছিনতাইকালে আনসার সদস্যদের ধাওয়ায় আটক ৩

শনিবার, ১১ এপ্রিল ২০২৬ , ০৮:৪৯ এএম

রাজধানীর মহাখালী এলাকায় ভোররাতে টহলরত আনসার সদস্যরা ধাওয়া দিয়ে ছিনতাই করা অটোরিকশাসহ সংঘবদ্ধ চক্রের তিন সদস্যকে হাতেনাতে আটক করেছেন।

শুক্রবার (১০ এপ্রিল) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন– মো. রিয়াজুল ইসলাম (২৭), মো. রাজু মিয়া (২০) ও মো. রাজন মিয়া (৩০)। আটকের সময় তাদের কাছ থেকে ১টি অটোরিকশা, ২টি ছুরি এবং ২টি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. আশিকউজ্জামান জানান, শুক্রবার ভোররাত আনুমানিক ৪টা ১৫ মিনিটে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল আনসার ক্যাম্পের সদস্যরা নিয়মিত টহল ডিউটি পালনকালে এক ব্যক্তির চিৎকার শুনতে পান। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তারা দেখতে পান এক ব্যক্তির মুখ বেঁধে রাখা হয়েছে।

আরও পড়ুন
a3

নদীতে গোসলে নেমে নিখোঁজ তরুণীর মরদেহ উদ্ধার

জানা যায়, একটি সংঘবদ্ধ দল অটোরিকশা ছিনতাই করে চালক ও দুইজন যাত্রী সেজে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যাচ্ছিলেন। তাৎক্ষণিকভাবে আনসারের এপিসির নেতৃত্বে সদস্যরা ধাওয়া করে অটোরিকশাসহ ডাকাত দলের তিন সদস্যকে আটক করেন।

আনসার বাহিনীর ওই কর্মকর্তা আরও জানান, পরবর্তীতে উদ্ধার করা অটোরিকশাটি মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে এবং আটক তিনজনকে তেজগাঁও থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আরটিভি/এসএস