images

রাজধানী

ঢাকায় ভবন থেকে পড়ে প্রাণ গেল একজনের

রোববার, ১২ এপ্রিল ২০২৬ , ১০:২৭ এএম

রাজধানীতে চারতলা ভবনের ছাদ থেকে পড়ে আনুমানিক ৩৫ বছর বয়সী অজ্ঞাতপরিচয় এক যুবক নিহত হয়েছেন। 

শনিবার (১১ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে লালবাগের নয়াপল্টন গলিতে এ দুর্ঘটনা ঘটে। 

পরে ওই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান মো. হোসেন নামে এক পথচারী।

তিনি বলেন, লালবাগের বিডিআর ২ নম্বর গেটের নয়াপল্টন গলির একটি বাসার চারতলার ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন এক যুবক। পরে আমরা তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন
Web-Image6

ঢাকায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন 

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা জানতে পেরেছি ওই যুবক ভবঘুরে প্রকৃতির ছিলেন। তার পরিচয় জানা যায়নি। 

তিনি আরও বলেন, সিআইডির ক্রাইমসিনকে খবর দেওয়া হয়েছে। প্রযুক্তির সহায়তায় পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ মর্গে রাখা আছে।

আরটিভি/আইএম