images

রাজধানী

বীর মুক্তিযোদ্ধা নওশের আলীর জানাজা সম্পন্ন

রোববার, ১২ এপ্রিল ২০২৬ , ০১:২৬ পিএম

বীর মুক্তিযোদ্ধা নওশের আলী মোল্লার জানাজা সম্পন্ন হয়েছে।

রোববার (১২ এপ্রিল) বেলা ১১টায় রাজধানীর নিউ ইস্কাটন রোডের ইস্টার্ন টাওয়ার জামে মসজিদে এ জানাজা অনুষ্ঠিত হয়। 

এ সময় মরহুমের পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়ার পাশাপাশি তার ভুল-ত্রুটি ক্ষমার জন্য অনুরোধ জানানো হয়। 

আরও পড়ুন
Web-Image-rtv

বীর মুক্তিযোদ্ধা নওশের আলী আর নেই

এর আগে, শনিবার (১১ এপ্রিল) রাত ৯টা ২৫ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে মারা যান নওশের আলী মোল্লা। 

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি অসংখ্য গুণগ্রাহী, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

আরটিভি/আইএম