images

রাজধানী

ঢাকায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল একজনের

সোমবার, ১৩ এপ্রিল ২০২৬ , ০৩:৪১ পিএম

রাজধানীতে ট্রাকের ধাক্কায় এক পরিবহনশ্রমিক নিহত হয়েছেন।

রোববার (১২ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত সাজ্জাদ সাকিবের (২৫) বাড়ি ডেমরার কোনাপাড়া এলাকার আলামিন রোডে। তার বাবার নাম আবদুস সালাম। তিনি পেশায় পরিবহনশ্রমিক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনির আখড়া এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগতির ট্রাক সাকিবকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক রাত দেড়টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন
Web-Image3

ঢাকায় আবাসিক হোটেলে ঝুলছিল আশরাফুলের মরদেহ

এ বিষয়ে যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. মাহমুদুল হাসান গণমাধ্যমকে বলেন, দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছেন। সাজ্জাদ সাকিবের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।

আরটিভি/আইএম