images

রাজধানী

পথশিশুদের মৌলিক অধিকার নিশ্চিত করা এখনও বড় চ্যালেঞ্জ: ইউনিসেফ কর্মকর্তা

সোমবার, ১৩ এপ্রিল ২০২৬ , ০৯:৩১ পিএম

ইউনিসেফ বাংলাদেশের প্রধান শিশু সুরক্ষা কর্মকর্তা নাতালি ম্যাককলি বলেছেন, রাজধানী ঢাকা থেকে শুরু করে বিভাগীয় ও জেলা শহরগুলোতে প্রতিদিন হাজার হাজার শিশুকে রাস্তায় বেড়ে উঠতে দেখা যায়— যাদের শৈশব জড়িয়ে থাকে দারিদ্র্য, বঞ্চনা, সহিংসতা ও অনিশ্চয়তায়। তাদের শিক্ষা, স্বাস্থ্যসেবা ও নিরাপদ আশ্রয়ের মতো মৌলিক অধিকার নিশ্চিত করা এখনও বড় চ্যালেঞ্জ।

আন্তর্জাতিক পথশিশু দিবস ২০২৬ উপলক্ষে “শান্তি নয়, সুরক্ষা” প্রতিপাদ্যে লোকাল এডুকেশন অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (এলইইডিও) আয়োজিত চার দিনব্যাপী কর্মসূচির সমাপনী দিনে সোমবার (১৩ এপ্রিল) তিনি এসব কথা বলেন।

এর আগে দিবসটি উপলক্ষে শাহবাগ থানার সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি শুরু করে টিএসসি হয়ে বাংলাদেশ জাতীয় জাদুঘরে এসে শেষ হয়। পরে জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আরও পড়ুন
Web-Image---Copy

ঢাবির ব্যবস্থাপনা বিভাগের ৩২তম ব্যাচের ওরিয়েন্টেশন

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ এ.বি.এম মোশাররফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন ইউনিসেফ বাংলাদেশের প্রধান শিশু সুরক্ষা কর্মকর্তা নাতালি ম্যাককলি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এলইইডিওর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ফরহাদ হোসেন। তিনি দৃঢ় প্রতিশ্রুতি ও কার্যকর সমন্বয়ের মাধ্যমে পথশিশুদের উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে ১০ জন শিশুকে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত প্রামাণ্যচিত্র “Where the Kids Have No Name”-এর প্রদর্শনী।

আরটিভি/এমএইচজে