images

রাজধানী

রাজধানীতে বিকেল থেকে ৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬ , ১০:২৮ এএম

লিকেজ মেরামতের লক্ষ্যে আজ শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে থেকে রাজধানীর কয়েকটি এলাকায় চার ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে এক বার্তায় এই তথ্য জানিয়েছে তিতাস গ‍্যাস কর্তৃপক্ষ।

এতে বলা হয়েছে, শুক্রবার বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ডেমরা-রানীমহল-চট্টগ্রাম মহাসড়কে বিদ্যমান বিতরণ লাইনের লিকেজ মেরামতের লক্ষ্যে ভাল্ব পরিবর্তন কাজ করা হবে।

আরও পড়ুন
tareq-rahman-hajj

আজ হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

এ জন্য ডেমরা থানাধীন সব এলাকা এবং সানারপাড়, মাতুয়াইল, গোবিন্দপুর, নুরপুর এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এছাড়া, আশেপাশের এলাকায় গ‍্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।
 
এমন পরিস্থিতিতে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ‍্যাস কর্তৃপক্ষ।

আরটিভি/এসআর