শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬ , ০৬:২৪ পিএম
রাজধানীতে সাবেক ব্যাংক কর্মকর্তা মো. আনোয়ার হোসেন (৭৫) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার (১৭ এপ্রিল) দুপুর ২টা ৪০ মিনিটে ফার্মগেটের ভাড়া বাসায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে আনোয়ার হোসেন স্ত্রী-সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত রোগে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
মরহুমের জানাজা আজ সন্ধ্যায় তার গ্রামের বাড়ি টাঙ্গাইলের ধনবাড়িতে অনুষ্ঠিত হবে। পরে রাতে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
মরহুমের ছেলে হাবিবুল কবীর সম্রাট বলেন, সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। অজান্তে তিনি কোনো ভুল করে থাকলে অনুগ্রহপূর্বক ক্ষমা করে দেবেন।
আরটিভি/এসএস