images

রাজধানী

মাঝরাতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ , ১১:০৩ এএম

রাজধানীতে রাস্তা পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় এক বৃদ্ধা নিহত হয়েছেন। 

শুক্রবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ১২টার দিকে যাত্রাবাড়ীর মাছের আড়তের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আমেনা বেগম (৬৫) চাঁদপুর সদর উপজেলার দেওয়ান বাড়ি এলাকার মৃত এবাদুল্লাহর মেয়ে। পরিবারের সঙ্গে তিনি রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় থাকতেন।

নিহতের নাতি মো. জাবেদ বলেন, গতরাত সাড়ে ১২টার দিকে আমার নানি হেঁটে যাত্রাবাড়ীর মাছের আড়তের সামনে দিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগামী এক মালবাহী ট্রাক ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে রাত আড়াইটার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন
Web-Image3

রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল এক নারীর

এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক গণমাধ্যমকে বলেন, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে। 

তিনি আরও বলেন, এ ঘটনায় ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে ও চালক যাত্রাবাড়ী থানায় পুলিশ হেফাজতে রয়েছেন।

আরটিভি/আইএম