images

রাজধানী

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নেতৃত্বে শাখাওয়াত হোসেন

সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ , ০৪:৪৪ পিএম

বাংলাদেশ মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশন (বিএমএএএ) ২০২৬–২০২৭ মেয়াদের জন্য নতুন নির্বাহী কমিটি ঘোষণা করেছে।

সোমবার (২৭ এপ্রিল) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মো. শাখাওয়াত হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. মাহবুবুর রহমান। 

এছাড়া ভাইস-প্রেসিডেন্ট ১ হিসেবে এম. এ. ফারুক রহমান, ভাইস-প্রেসিডেন্ট ২ হিসেবে মো. গোলাম সরওয়ার, কোষাধ্যক্ষ হিসেবে ফয়সাল আল আসাদুজ্জামান এবং সহকারী সাধারণ সম্পাদক হিসেবে মো. গোলাম জিলানী নির্বাচিত হয়েছেন।

এছাড়াও বিভিন্ন ব্যাচ থেকে মোট ১০ জনকে নির্বাহী কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। তারা নিজেদের অভিজ্ঞতা ও দক্ষতার মাধ্যমে সংগঠনের কার্যক্রম এগিয়ে নিতে ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।

আরও পড়ুন
23er45rf54ftg

দেশের ৮ বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, ১৯৬২ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ মেরিন একাডেমির অ্যালামনাইরা দেশ-বিদেশে সামুদ্রিক খাতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। তাদের দক্ষতা ও অভিজ্ঞতার মাধ্যমে দেশের অর্থনীতিতে অবদান রাখছেন। বেসরকারি ও বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানে উচ্চ পদে কর্মরত আছেন, অফশোর ও অনশোর উভয় ক্ষেত্রেই সিনিয়র পর্যায়ে দায়িত্ব পালন করছেন এবং শিপিং ও মেরিন খাতে নেতৃত্ব দিচ্ছেন, দেশে ও বিদেশে সামুদ্রিক ও শিল্প উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

নবনির্বাচিত কমিটি সকল ভোটার ও অ্যালামনাইদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করা, সদস্যদের মধ্যে সংযোগ বৃদ্ধি এবং দেশ-বিদেশে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

আরও জানানো হয়, সদস্য সংখ্যা বৃদ্ধি, পারস্পরিক সহযোগিতা জোরদার এবং বাংলাদেশ মেরিন একাডেমির ঐতিহ্য ও মূল্যবোধকে এগিয়ে নেওয়াই হবে তাদের মূল লক্ষ্য।

উল্লেখ্য, বাংলাদেশ মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশন দীর্ঘদিন ধরে মেরিন পেশাজীবীদের মধ্যে সংযোগ স্থাপন এবং সামাজিক খাতে উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

আরটিভি/ এমএ