মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ , ১২:৫৯ পিএম
রাজধানীর গুলশানে শামীম সালিম কাশিম নামে এক বিদেশি নাগরিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গুলশান থানার পরিদর্শক (তদন্ত) মোখলেসুর রহমান।
মোখলেসুর রহমান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাচ্ছি। তিনি কোন দেশের নাগরিক, তার সঙ্গে কি হয়েছিল; সে বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি।
আরটিভি/এসকে