বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ , ০৮:২৫ এএম
রাজধানীবাসীকে দৈনন্দিন কেনাকাটা বা জরুরি প্রয়োজনে বিভিন্ন মার্কেটে যেতে হয়। তবে, যেয়ে দেখেন যদি মার্কেট বন্ধ, তাহলে সময়টা নষ্ট হয়ে যায়। আর এ কারণে জরুরি বিষয় হলো রাজধানীর কোনো মার্কেটে যাওয়ার আগে ওই এলাকার সাপ্তাহিক বন্ধের দিনটি জেনে নেওয়া।
তাই বাসা থেকে বের হওয়ার আগে জেনে নিন, বুধবার (২৯ এপ্রিল) রাজধানীর কোন কোন এলাকায় দোকানপাট ও মার্কেট বন্ধ থাকবে।
বন্ধ থাকবে যেসব এলাকার মার্কেট
পাবলিক ওয়ার্কস সেন্টার, ইউনিটি প্লাজা, যমুনা ফিউচার পার্ক, নুরুনবী সুপার মার্কেট, ইউনাইটেড প্লাজা, কুশল সেন্টার, এবি সুপার মার্কেট, আমির কমপ্লেক্স, উত্তরার মাসকট প্লাজা।
যেসব এলাকার দোকানপাট বন্ধ
বারিধারা, সাঁতারকুল, শাহাজাদপুর, নিকুঞ্জ-১, ২, কুড়িল, বসুন্ধরা আবাসিক এলাকা, মধ্য ও উত্তর বাড্ডা, জগন্নাথপুর, খিলক্ষেত, উত্তরখান, দক্ষিণখান, জোয়ার সাহারা, আশকোনা, বিমানবন্দর সড়ক ও উত্তরা থেকে টঙ্গী সেতু পর্যন্ত এলাকা।
আরটিভি/টিআর