images

রাজধানী

রাজধানীতে কালি তৈরির কারখানায় আগুন

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ , ১২:৪২ পিএম

রাজধানীর ডেমরায় একটি টিনশেড কালি তৈরির কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে ডেমরার আমুলিয়া মডেল টাউন এলাকায় এ ঘটনা ঘটে।

পরে ১২টার দিকে ডেমরা ফায়ার স্টেশনের ২টি ইউনিট এবং সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের ২টি পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করছে।

আরও পড়ুন
Web-Image---Copy

ওকে আমি ভালোবাসতাম: টিটন হত্যার মূল অভিযুক্ত পিচ্চি হেলাল

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছু জানা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি।

আরটিভি/এমএইচজে