images

রাজধানী

শনিবার ঢাকার যেসব মার্কেট বন্ধ থাকবে 

শনিবার, ০২ মে ২০২৬ , ০৮:৩৫ এএম

প্রতিদিনের কেনাকাটার প্রয়োজনে রাজধানী ঢাকার বিভিন্ন মার্কেট ও দোকানে ভিড় করেন নগরবাসী। তবে সপ্তাহের নির্দিষ্ট দিনে রাজধানীর কিছু এলাকায় দোকানপাট ও মার্কেট বন্ধ থাকে। আগে থেকে এ তথ্য জানা না থাকলে পড়তে হয় ভোগান্তিতে।

শনিবার (২ মে) রাজধানীর বেশ কিছু গুরুত্বপূর্ণ পাইকারি ও খুচরা মার্কেট বন্ধ থাকবে। এর মধ্যে রয়েছে গুলিস্তান হকার্স মার্কেট, সামাদ সুপার মার্কেট, রহমানিয়া সুপার মার্কেট, ইদ্রিস সুপার মার্কেট এবং ইসলামপুরের কাপড়ের দোকানপাট। পাশাপাশি ছোট কাটরা, বড় কাটরা হোলসেল মার্কেট, নয়াবাজার, দয়াগঞ্জ বাজার ও ফরাশগঞ্জ টিম্বার মার্কেটেও কেনাবেচা বন্ধ থাকবে।

এছাড়া শ্যামবাজারের পাইকারি দোকান, কাপ্তান বাজার, ধূপখোলা মাঠবাজার, চকবাজার, ফুলবাড়িয়া মার্কেট, সান্দ্রা সুপার মার্কেট, বাবুবাজার, রাজধানী সুপার মার্কেট, দয়াগঞ্জ সিটি করপোরেশন মার্কেট, শারিফ ম্যানসন ও আজিমপুর সুপার মার্কেটও এদিন বন্ধ থাকবে।

আরও পড়ুন
UTTARA

বাবার সামনে থেকে ছিনিয়ে নেওয়া মেয়ে ৯ দিন পর উদ্ধার

শুধু মার্কেট নয়, বিভিন্ন এলাকার দোকানপাটও বন্ধ থাকবে। যাত্রাবাড়ীর দক্ষিণ-পশ্চিম অংশ, টিপু সুলতান রোড, ধূপখোলা, গেন্ডারিয়া, নবাবপুর, শ্যামবাজার, বাংলাবাজার ও চাঁনখারপুল এলাকায় দোকানপাট বন্ধ থাকবে।

এছাড়া গুলিস্তানের দক্ষিণ অংশ, জুরাইন, করিমউল্লাহবাগ, ধোলাইখাল, জয়কালী মন্দির এলাকা, আহসান মঞ্জিল সংলগ্ন এলাকা, লালবাগ, কোতোয়ালি থানা এলাকা, পোস্তগোলা, শ্যামপুর, মীরহাজারীবাগ, দোলাইপাড়, বংশাল, পাটুয়াটুলী, ফরাশগঞ্জ, শাঁখারী বাজার, সদরঘাট, তাঁতীবাজার, লক্ষ্মীবাজার, দয়াগঞ্জ, ওয়ারী ও স্বামীবাগ এলাকাতেও দোকানপাট বন্ধ থাকবে।

তাই অপ্রয়োজনীয় ভোগান্তি এড়াতে বাইরে বের হওয়ার আগে কোন কোন মার্কেট খোলা বা বন্ধ—তা জেনে নেওয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।


আরটিভি/জেএমএ