images

রাজধানী

ঢাকায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫১

শনিবার, ০২ মে ২০২৬ , ০৪:৪৮ পিএম

ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে নানা অপরাধে জড়িত ৫১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (২ মে) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

আরও পড়ুন
Web-Image12

ঢাকায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু, যা জানা যাচ্ছে

ডিএমপির তেজগাঁও বিভাগের বরাত দিয়ে এন এম নাসিরুদ্দিন বলেন, শুক্রবার (১ মে) বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে এসব ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়।

অভিযানে তেজগাঁও থানা পুলিশ তিনজন, শেরেবাংলা নগর থানা ১২ জন, হাতিরঝিল থানা সাতজন, আদাবর থানা ১২ জন, মোহাম্মদপুর থানা ১২ জন ও তেজগাঁও শিল্পাঞ্চল থানা পাঁচজনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান এন এম নাসিরুদ্দিন।

আরটিভি/এমএ