images

রাজধানী

গুলিস্তানে জুতার গোডাউনে আগুন

শনিবার, ০২ মে ২০২৬ , ০৬:৪৬ পিএম

ঢাকার গুলিস্তান ফুলবাড়ি এলাকার একটি জুতার গোডাউনে আগুনের ঘটনা ঘটেছে। পরবর্তীতে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে আগুন।

শনিবার (২ মে) ফায়ার সার্ভিসের কন্ট্রোলরুম কর্মকর্তা রাশেদ বিন খালেদ এ তথ্য নিশ্চিত করেন।

আরও পড়ুন
Web-Image

ঢাকায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫১

রাশেদ বিন খালেদ বলেন, গুলিস্তানের আগুনের ঘটনায় বিকেল ৫টা ২৭ মিনিটে আগুনের সংবাদ পাই। এ ঘটনায় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় ৫টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে।

আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

আরটিভি/এমএ