images

রাজধানী

ঢাকার যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ

রোববার, ০৩ মে ২০২৬ , ০৪:৪২ পিএম

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা ও তৎসংলগ্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। 

রোববার (৩ মে) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ফেসবুক পেইজে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। 

আরও পড়ুন
Web-Image

গুলিস্তানে জুতার গোডাউনে আগুন

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গুলশান-বাড্ডা লিংক রোডে তিতাস গ্যাসের পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় এমন পদক্ষেপ নেয়া হয়েছে।  জানমালের সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়ানোর জন্য ভালভ বন্ধ করে লিকেজ মেরামত করা হচ্ছে। 

সেই সঙ্গে তিতাস গ্যাস কর্তৃপক্ষ সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে।

আরটিভি/এসআর