images

রাজধানী

রাজধানীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২২, বিপুল গাঁজা ও মিনিবাস উদ্ধার

সোমবার, ০৪ মে ২০২৬ , ০৪:৫৪ পিএম

রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত মোট ২২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) আওতাধীন যাত্রাবাড়ী থানা পুলিশ।

সোমবার (৪ মে) দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। 

গ্রেপ্তারকৃতরা হলেন— মো. রুবেল মিজি (৪০), মো. মিলন (৩২), মো. সেলিম (৪২), আহাদ (২৩), মো. আবু ফজল (২৪), মো. রিফাত দেওয়ান (২৪), মো. জাহিদ হোসেন (৩০), মো. নুরু মিয়া (৬৩), মো. জীবন মিয়া (২০), মো. রিয়াদ হোসেন (১৯), অনিক হাসান (২৩), মো. রাজু আকন্দ (৩০), মো. শামস উদ্দিন মিয়া (৪০), মো. মুজিবুর রহমান (৫৯), ববি ওরফে পান্না আক্তার (৩৫), নাছরিন আক্তার (২৮), শাহানাজ (৩৮), জালাল উদ্দিন (৪৩), ইকবাল হোসেন ওরফে জুয়েল (২৬), মো. রাশেদুল ইসলাম রাব্বি (২৬), মোসা. রুজিনা বেগম (৪৫) ও মো. নাহিম (২২)।

যাত্রাবাড়ী থানা সূত্রে জানা গেছে, গ্রেপ্তারের সময় অপরাধীদের কাছ থেকে প্রায় ৮০ কেজি গাঁজা ও একটি মিনিবাস উদ্ধার করেছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে নিয়মিত মামলায় ১৪ জন, পুরাতন মামলায় চারজন, গ্রেপ্তারি পরোয়ানামূলে একজন ও মোবাইল কোর্টে তিনজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন
Web-Image---Copy

রাজধানীতে দুই দিনে তালিকাভুক্ত ৫৮ চাঁদাবাজ গ্রেপ্তার: ডিএমপি কমিশনার


 এর আগে, রোববার (৩ মে) ঢাকার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

এ ছাড়াও গত ২৪ ঘণ্টায় ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ডিএমপির ট্রাফিক বিভাগ ১ হাজার ৩৫৭টি মামলা করেছে। এ সময় নিয়ম ভঙ্গের কারণে ৩৫৮টি মোটরযান ডাম্পিং এবং ১৪৮টি যান রেকার করা হয়েছে।

ঢাকা মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই বিশেষ অভিযানগুলো চালানো হয়েছে বলে ডিএমপির পক্ষ থেকে জানানো হয়।

আরটিভি/কেডি