images

রাজধানী

রাজধানীতে হঠাৎ চলন্ত গাড়িতে আগুন

বুধবার, ০৬ মে ২০২৬ , ১১:১৭ এএম

রাজধানীর ফার্মগেটে হঠাৎ চলন্ত মাইক্রোবাসে আগুন ধরে যায়, এ সময় বিস্ফোরণ ঘটে। বুধবার (৬ মে) বেলা ১০টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে হঠাৎ একটি মাইক্রোবাসে আগুন ধরে যায়।

এ সময় আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। যান্ত্রিক ত্রুটির কারণে আগুন লেগেছে। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি। তবে গাড়িটি পুড়ে গেছে।

আরটিভি/এসকে