images

রাজধানী

ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি

শুক্রবার, ০৮ মে ২০২৬ , ০৮:৪২ এএম

ঢাকায় বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল ও সংগঠনের কোনো না কোনো কর্মসূচি থাকেই। তাই সকালে বের হওয়ার আগে কোথায় কোন কর্মসূচি, তা জেনে নেওয়া ভালো।

শুক্রবার (৮ মে) উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী আছে, দিনের শুরুতেই তা জেনে নিতে পারেন।
 
স্থানীয় সরকারমন্ত্রী
 
নওগাঁর আত্রাইয়ে পতিসরের দেবেন্দ্র মঞ্চে ১৬৫-তম রবীন্দ্র জন্মোৎসব ও রবীন্দ্র মেলার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
 
সাংস্কৃতিক মন্ত্রী
 
বিকেল ৩টায় কুষ্টিয়ার শিলাইদহে ১৬৫-তম রবীন্দ্র জন্মোৎসব ও রবীন্দ্র মেলার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাংস্কৃতিকমন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।
 

আরও পড়ুন
666666666666666666666

আরবান প্রাইমারি হেলথ কেয়ারের ৪ হাজার কর্মীর চাকরি বহালের দাবি


তথ্যমন্ত্রী
 
বিকেল ৩টায় জাতীয় জাদুঘর মিলনায়তনে শাপলা চত্বর শহীদ স্মরণ সভার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিল সদস্য এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী 
জহির উদ্দিন স্বপন।
 
আইনমন্ত্রী
 
সকাল ৯টায় বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনিস্টিউটে বিচার বিভাগীয় ২০-তম অরিয়েন্টেশন কোর্সের উদ্বোধন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক এবং আইন বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আসাদুজ্জামান।
 
শিক্ষামন্ত্রী
 
বিকেল ৪টায় বনানীর হোটেল শেরাটনে এশিয়ান ইউনিভার্সিটি ৪র্থ আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডক্টর আ ন ম এহসানুল হক মিলন।
 
ডিএসসিসি প্রশাসক
 
সন্ধ্যা ৭টায় সেগুনবাগিচা বাগিচা রেস্টুরেন্টে মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিল সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম।

আরটিভি/এমএম